বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সালভো কেমিক্যাল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ সময় দেখুন
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সালভো কেমিক্যাল – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে (১১-১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৪টির দর বেড়েছে, ৩০টির দর কমেছে, ২৯৭টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৮টির লেনদেন হয়নি।

গত সপ্তাহে (১১-১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সালভো কেমিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৫৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.১৫ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৬২১টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪১ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার টাকা।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ লাখ ৮ হাজার ৪৬৭টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৮৬ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসেস ৭৬ কোটি ৭১ লাখ ৭৪ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৭৪ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭৩ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭২ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকার, মুন্নু এগ্রো মেশিনারির ৫৭ কোটি ৮৫ লাখ টাকার এবং ইস্টার্ন হাউজিংয়ের ৪৯ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর