মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

সারাদেশে বিএনপির ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭০ সময় দেখুন
সারাদেশে বিএনপির ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


ঢাকা: বিএনপি দলীয় সিদ্ধান্তে একযোগে খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, পাবনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলার ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।

সোমবার (২৪ নভেম্বর) দলীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন খুলনার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল এবং পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল।

গত বছরের শৃঙ্খলাভঙ্গ, দলবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগে দুজনকে পৃথক সময়ে পদ থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরে তাদের অনুসারীরা মানববন্ধন ও বিক্ষোভ করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনার দুই নেতার পাশাপাশি দেশের আরও ১০ জেলার ১৮ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য—সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল জব্বার, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক স্বপন মিয়া ও এম রিফাত বিন জিয়া। ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, জেলা বিএনপির নারীবিষয়ক সম্পাদক নাছিমা আক্তার (বকুল), পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শেখ আবদুর রউফ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসরিন পারভীন মুক্তি ও সাবেক সদস্য জিয়াউর রহমান।টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ জেলার আরও কয়েক নেতা।

এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি নেতা খন্দকার আবু সালে ইব্রাহিম গত বছরের মার্চে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তার আবেদন পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্তে পদত্যাগপত্রও বাতিল করা হয়েছে।

দলের অভ্যন্তরীণ ঐক্য সুসংহত করা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর