রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সিওয়াইইসি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৯৬ সময় দেখুন
সিওয়াইইসি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়নাল আবেদীন, কক্সবাজার।

পবিত্র মাহে রমজান উপলক্ষে উদ্যোক্তা সংগঠন কক্সবাজার ইয়ুথ এন্টারপ্রিনিয়াস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে শহরের পাস্তা ক্লাবে সিওয়াইইসি’র প্রতিষ্ঠাতা জনাব লিটন দেব নাথের সভাপতিত্বে ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় ইফতার মাহফিল সম্পুর্ণ হয়।

আলোচনায় বক্তব্য রাখেন লিটন দেব নাথ, জয়নাল আবেদীন এবং অন্যান্যরা তাদের মতামত জানান।
আলোচনা সভায় সিওয়াইইসি’র ভবিষ্যৎ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন জয়নাল আবেদীন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুনা চৌধুরী, সুফিয়া আক্তার, সেলিনা সোহেল, মারিয়া রে, মিজানুর রহমান, মুজাহিদূর ইসলাম, আয়েশা ছিদ্দিকা, ফাতেমা ইসলাম, আরফিন সুমি, লুতফা হুমায়রা, স্টলেন, ইমরান, রাহেলা সিদ্দিকা খুশবু, ফাতেমা মনি, রিনা আক্তার প্রমুখ।

ইফতার শেষে গরিব শিশুদের মাঝে পাঞ্জাবি বিতরন করা হয়।

ইফতার মাহফিলে স্পন্সর হিসেবে ছিল তুলিকারু, পাস্তা ক্লাব, মুনার হার্সেল, স্টারিনা’স কিচেন, লীলাবাই, জারিন’স কুজিন, ফাতেমা বুটিস, হেমা বুটিস, বেকারী হেভেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর