রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সিটি ব্যাংকে চাকরির সুযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
সিটি ব্যাংকে চাকরির সুযোগ


সিটি ব্যাংকে চাকরির সুযোগ, মাস্টার্স পাসেই চলবে

ডেস্ক রিপোর্টঃঃ  বেসরকারি বাণিজ্যিক ব্যাংক দি সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ব্র্যাঞ্চ অপারেশনস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ অ্যাসোসিয়েট ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : চার বছরের স্নাতক পাস বা যেকোনো বিষয়ে মাস্টার্স পাস।

পদ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

এছাড়াও সাধারণ ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংক রিপোর্টিং, ব্রাঞ্চ কম্প্লায়েন্স অ্যান্ড অডিট ইস্যু সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

নেতৃত্বের গুণাবলী, যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা দ্রুত আবেদন করুন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৫ জুলাই, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর