বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে টিকটিক ও অশ্লীল ভিডিও তৈরীর অভিযোগে ৫ জনের কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
সিরাজগঞ্জে টিকটিক ও অশ্লীল ভিডিও তৈরীর অভিযোগে ৫ জনের কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত


সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে টিকটক ও অশ্লীল সর্ট ফ্লিম তৈরীর অভিযোগে দুই নারী ও তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে সিনেমা ও ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ক্যামেরা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুর তিনটার দিকে রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাজিবুল আলম এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চর সারোটিয়া গ্রামের আকবর আলীর ছেলে কায়েস, জেলার রায়গঞ্জ উপজেলার পূর্ব পাইকপাড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে আইয়ুব আলী, উল্লাপাড়া উপজেলার ব্রক্ষকপালিয়া গ্রামের গোলবার আলীর ছেলে মুকুল হোসেন, দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার সিংড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে শামসুন্নাহার বিউটি ও বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার জান্নাতী।

দন্ডপ্রাপ্তদের মধ্যে মুকুল হোসেনকে তিন মাসের কারাদন্ড তিন হাজার টাকা জরিমানা, আইয়ুব আলী ও কায়েসকে দুই মাসের কারাদন্ড দুই হাজার টাকা জরিমানা ও শামসুন্নাহার বিউটি ও জান্নাতীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রাজিবুল আলম বলেন, দন্ডপ্রাপ্তরা অর্থের বিনিময়ে অশ্লীল সর্ট ফ্লিম ও টিকটক তৈরী করে ফেসবুক ও ইউটিউবে ছাড়তো। আজ সকালে রায়গঞ্জ উপজেলার ধানগড়াতে ফ্লিম তৈরীর সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের (২০১২) ৮/৪ ও ৫এর(ক) ধারায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদানের পর সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর