বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সোমবার পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১০৯ সময় দেখুন
সোমবার পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন


সোমবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সূচক ও লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৩ মাস আগের অবস্থানে নেমে গেছে। 

আজ ডিএসইতে ৩৫১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ৭০ কোটি ৯৮ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৭ পয়েন্টে। আজ ডিএসইতে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর