শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

স্বস্তির ট্রেনযাত্রা, স্টেশনে তদারকিতে রেলসচিবসহ কর্মকর্তারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪৯ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রার ষষ্ঠ দিনেও স্বস্তিতে ভ্রমণ করছেন যাত্রীরা। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেলওয়ের সব পর্যায়ের কর্মকর্তার দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। আর সেসব তদারকি করতে ও যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে যখন-তখন ঢাকা রেলওয়ে স্টেশনে হাজির হচ্ছেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম।

শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে রেলপথ সচিব ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন ও যাত্রীদের অভিযোগ শোনেন। এর আগেও তিনি শুক্রবার (২৮ মার্চ) রাতে স্টেশনে থেকেছেন দীর্ঘ সময়।

শনিবার রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় এক যাত্রী রেলপথ সচিবের কাছে সরাসরি অভিযোগ করেন, খাবার গাড়িতে যাওয়ার কোনো সুযোগ থাকে না। পুরো গাড়িতে লোকজন উঠিয়ে ভর্তি করে রাখেন কর্মীরা। অভিযোগের পর বিষয়টি দেখতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত নির্দেশ দেন।

পরে তিনি ট্রেনের এসি-কোচগুলো ঘুরে দেখেন। সেখানে থাকা স্ট্যান্ডিং টিকিটের যাত্রীদের নামিয়ে দেন।

এসময় তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ), বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় ব্যবস্থাপকসহ অপারেশনাল কাজের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা ও কর্মচারীরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর