বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরপুরে সন্ধা ৭টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ও শপিংমল ভূঞাপুরে অসংগতি ও অনিয়মের দায়ে ১১ ফার্মেসীর মালিককে মোবাইলে কোর্টে জরিমানা ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বাকৃবির মাওলানা ভাসানী হলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এপ্রিলের প্রথম ৫ দিনে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড ৩৫৩.৩ শতাংশ বৃদ্ধি স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল How Mohammed Shami outfoxed Travis Head, Abhishek Sharma with skill and deception | Cricket News কালিয়াকৈরে গরম বাড়ছে ঘনঘন লোডশেডিং দিগুণ বাড়ছে চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই Janhvi Kapoor Reveals She Was ‘Depressed After Dhadak’; Karishma Tanna Announces Pregnancy | Bollywood News সংবাদ সম্মেলনে আসছেন ট্রাম্প

স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭৭ সময় দেখুন
স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল


ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের ফ্লাইটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন তারা। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর সহকারী একান্ত সচিব ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্যার ও ম্যাডাম দু’জন স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখাতে সিঙ্গাপুর রওনা হয়েছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তারা। মঙ্গলবার (৭ এপ্রিল) ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।’ স্থানীয় সরকারমন্ত্রী ও রাহাত আরা বেগম এক সপ্তাহ পর দেশে ফিরবেন বলে জানান ইউনুস।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী সর্বশেষ ২০২৫ সালের ৬ এপ্রিল সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। কারাগার থেকে ছাড়া পেয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর