শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : গাজীপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ সবুজ ওরফে বকুল ওরফে দাদা ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকা হতে আসামি মোঃ সবুজকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

আসামি মোঃ সবুজ ঝিনাইদহের শৈলকোপা উপজেলার নুরুল ইসলাম ওরফে গুরু ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে পাবনা জেলার বেড়া থানায় ২০০৯ সালের একটি হত্যা মামলা রুজু করা হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১২ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর