শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

[১] গ্রীসের মানোলাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের পাশে দূতাবাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
[১] গ্রীসের মানোলাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের পাশে দূতাবাস


[১] গ্রীসের মানোলাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের পাশে দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার গ্রীসে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মেদের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের একটি টিম ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের আবাসস্থল পরিদর্শন করেন।

[৩] রোববার মানোলাদা আগুনে প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশী কৃষি শ্রমিকের ৩৮টি অস্থায়ী আবাসস্থল সম্পূর্ণ পুড়ে যায়। তারা প্রাণে বেঁচে গেলেও তাদের টাকা পয়সা, পাসপোর্ট, পোশাক ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে যায়।

[৪] ঘটনাস্থল পরিদর্শন কালে প্রবাসীরা বিনা ফিতে পুনরায় পাসর্পোট প্রদানসহ অন্যান্য সকল সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

[৫] এ সময় রাষ্ট্রদূত ক্ষতিগ্রস্থ প্রবাসীদের দ্রুত পাসর্পোট প্রাপ্তিসহ আবাসস্থল, খাবার সরবরাহ এবং আইনগত সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

[৬] দূতাবাসের আহবানে এথেন্সসহ গ্রীসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসী নেতৃবৃন্দ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

[৭] দূর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকেলে রাষ্ট্রদূত আসুদ আহ্মেদ স্থানীয় ভারদা অঞ্চলের মেয়র মি. লেজাস ইয়ানিস এর সঙ্গে দূর্ঘটনা ও এর থেকে স্থায়ীভাবে উত্তরণের উপায় নিয়ে বৈঠক করেন। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য অস্থায়ী আবাসস্থলের পরিবর্তে পাকা ও স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করার জন্য মেয়রকে অনুরোধ জানান।

[৮] মেয়র বাংলাদেশী প্রবাসীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে নতুন অস্থায়ী বাসস্থান নির্মাণসহ ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে রাষ্ট্রদূতকে আশ্বাস প্রদান করেন।

[৯] রাষ্ট্রদূত মেয়রকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদের অতিসত্ত্বর নতুন পাসর্পোট প্রাপ্তির জন্য পুলিশ রিপোর্টসহ অন্যান্য সহযোগিতা প্রদানের অনুরোধ জানালে তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর