বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

[১] শেখ হাসিনা আমার মাতৃতুল্য, আম পেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
[১] শেখ হাসিনা আমার মাতৃতুল্য, আম পেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব


[১] শেখ হাসিনা আমার মাতৃতুল্য, আম পেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব

বাশার নূরু: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাঠানো বিখ্যাত হাড়িভাঙা আম পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

[৩] সোমবার বিকেলে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে উপহারের এ আম তুলে দেন আগরতলার বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী। তারা মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে আমের প্যাকেট তুলে দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

[৪] উপহারের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর ও আন্তরিক সম্পর্ক। বাংলাদেশের জন্মলগ্নে ভারত বড় ভূমিকা পালন করেছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্য মুক্তিযুদ্ধের সময় মানুষকে কীভাবে সহায়তা করেছে একথা বাংলাদেশবাসী জানেন এবং সম্মানের সঙ্গে স্মরণ করেন।

[৫] এদিন সকালে আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয় আমগুলি। এই আম গ্রহণ করতে আখাউড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্টে উপস্থিত ছিলেন আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন, প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব (স্থানীয়) এসএম আসাদুজ্জামান, দূতালয় কর্মকর্তা মো. আশিকুর রহমান, আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার দেবাশিস নন্দি, ইন্টিগ্রেটেড চেকপোস্ট কাস্টম সুপারিন্টেডেন্ট জয়দীপ মুখার্জি প্রমুখ।

[৬] আরো উপস্থিত ছিলেন আখাউড়ার কাস্টম সুপারিন্টেডেন্ট মোহম্মদ আলি, স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মুস্তাফিজ রহমান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অফিসার এবং সেনা জওয়ানরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom