বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

[১] সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
[১] সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত


[১] সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

আব্দুল্লাহ আল মামুন:  [২] সৌদি আরবের পবিত্র মদিনায় প্রাইভেটকারের সঙ্গে নিজের চালিত মোটরসাইকেল  ধাক্কায়  লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ৬নং কেরোয়া গ্রামের হাজী শফিক সিকদারের বাড়ির মো: আনোয়ার হোসেনের একমাত্র সন্তান  সৌদি রেমিটেন্স যোদ্ধা মো. মুরাদ হোসেন (২২) নিহত হয়েছে ।

[৩] পরিবারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে তিন বছর আগে সৌদি আরবে গমন করেন মো. মুরাদ হোসেনের (২২)। সৌদি আরবের পবিত্র মদিনা শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে হাইল নামক জায়গাতে একটি ফার্নিচারের দোকানে কর্মরত ছিলেন মো. মুরাদ হোসন(২২)I

[৪] গত ১২ ডিসেম্বর সকালে কর্মক্ষেত্রের কাজ শেষে বাসায় ফিরছিলেন মুরাদ, মদিনা শহরের অদূরে হাইল নামক এলাকায় রাস্তায় নিজ চালিত  মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন, পিছনে থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে জান মুরাদ । গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ ডিসেম্বর তার মৃত্যু হয়।মৃত মুরাদের মরদেহ স্থানীয় উক্ত হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করা হয়েছে I

[৫] মুরাদের মৃত্যু সংবাদে তার পরিবার এবং এলাকাজুড়ে শোকের ছাড়া নেমে আসে, মুরাদের মৃত্যু সংবাদে তার মায়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছে,পরিবারের একমাত্র উপার্জনকারী এবং একমাত্র সন্তানের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারের সকলে ।

[৬] পারিবারিক সূত্রে নিহতের চাচাতো ভাই মো. জুবায়ের মালয়েশিয়া প্রবাসী  জানায় যে, মুরাদ দীর্ঘ তিন বছর সৌদিআরব প্রবাস জীবন অতিবাহিত করে গত কয়েক মাস  আগে বাংলাদেশে আসেন এবং নতুন বিয়ে করে তিন মাস হল পুনরায় সৌদিআরব ফিরে যান । পরিবারেরও তেমন কোনো সম্পদ নেই। সরকারের নিকট আর্থিক ও সার্বিক সহযোগিতাসহ রেমিটেন্স যোদ্ধা মৃত মুরাদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনতে সৌদিআরবের দূতাবাসের প্রতি মৃত মুরাদের পিতা মো . আনোয়ার হোসেন আকুল আবেদন করেন । সম্পাদনা: শান্ত মজুমদার

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর