সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

১৪৫ দিন পর দলীয় কার্যালয়ে রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১২ সময় দেখুন
১৪৫ দিন পর দলীয় কার্যালয়ে রিজভী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ১৪৫ দিন পর দলীয় কার্যালয়ে ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী। রোববার (৩০ এপ্রিল) বেলা পৌনে ১২টায় তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আসেন।

রিজভীকে স্বাগত জানানোর জন্য সেখানে আগে থেকেই বিএনপির কয়েক শত নেতাকর্মী অপেক্ষা করছিলেন। তিনি গাড়ি থেকে নামার পর উপস্থিত নেতাকর্মীরা তার নামে স্লোগান দিতে থাকেন।

পরে মিছিল নিয়ে সিটি হার্ট শপিং কমপ্লেক্স পর্যন্ত গিয়ে ফের দলীয় কার্যালয়ে আসেন তারা। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দফতরে যান।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে, দলীয় কার্যালয়ের সামনে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ফজলে হুদা সোহেল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির মাহমুদুর রহমান সুমন, জেলা যুবদলের মশিউর রহমান রনি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক নেতা জসিম সিকদার রানা, কেন্দ্রীয় ছাত্রদলের নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের ইমামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গত বছর ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীসহ চার শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।

সারাবাংলা/ এজেড/ এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর