রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্সে রেকর্ড | ডিএমপি নিউজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্সে রেকর্ড | ডিএমপি নিউজ


ডিএমপি নিউজঃ কোভিড-১৯ মহামারীর মধ্যেও প্রবাসী বাংলাদেশীদের বর্ধিত হারে অর্থপ্রেরণ অব্যাহত থাকায় ফলে সদ্য সমাপ্ত ২০২১ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড সর্বোচ্চ ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, প্রবাসী বাংলাদেশীরা ২০২০-২০২১ অর্থবছরে ২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি রেমিট্যান্স প্রেরণ করে। এর আগের বছর এটি ছিল ১৮.২০ বিলিয়ন ডলার।

কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে অর্থনীতির অন্যতম প্রধান ব্যারোমিটার রেমিট্যান্স প্রবাহ ২০২০ সালের মার্চ থেকে মে মাসে কমে গিয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র এম সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংক প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) উৎসাহিত করতে আইনী চ্যানেলগুলো সহজতর করার উদ্যোগ নেওয়ায় চলতি ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড সর্বোচ্চ হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক রেমিট্যান্স প্রবাহ দেখে প্রতীয়মান হয় যে, এটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং ২০২১-২২ অর্থবছরেও এই প্রবণতা অব্যাহত থাকবে।

২০২১ অর্থবছরে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল এ ছয়টি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬.১১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে এবং একটি রাষ্ট্রায়ত্ত্ব বিশেষায়িত ব্যাংক- বাংলাদেশ কৃষি ব্যাংক ০.৪১ বিলিয়ন ডলার পেয়েছে।

রাষ্টায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ২.৮২ বিলিয়ন ডলার, জনতা ব্যাংক ০.৯৫ বিলিয়ন, রূপালী ব্যাংক ০.০৮ বিলিয়ন, সোনালী ব্যাংক ১.৫৩ বিলিয়ন এবং বেসিক ব্যাংক ০.০০২২৩ বিলিয়ন ডলার পেয়েছে। এ ছাড়া প্রবাসীরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৮.১৪ বিলিয়ন ডলার প্রেরণ করেছেন।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর