রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

৩য় প্রান্তিকে ওরিয়ন ফার্মার মুনাফা বেড়েছে ৫৬ শতাংশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
৩য় প্রান্তিকে ওরিয়ন ফার্মার মুনাফা বেড়েছে ৫৬ শতাংশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‌ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি’২১-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৬ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বুধবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছিল ৬১ পয়সা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৪ টাকা বা ৫৬ শতাংশ বেড়েছে।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৭৫ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৩ টাকা বা ৮ শতাংশ বেড়েছে।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৮ টাকা ৭৮ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর