সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

৪ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ সময় দেখুন


নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে গুলিতে ইসমামুল হক নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আইজিপি মামুনকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল-পূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ৩ সেপ্টেম্বর রাতে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে গোয়ান্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে গুলির ঘটনায় মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর