জুলফিকার সম্রাট ষ্টাফ রিপোর্টারঃ
নওগাঁর সাপাহারে যথাযোগ্য মর্যাদায় আওয়ালী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার ২৩ জুন সকাল ৮ টায় উপজেলা সদরের নতুন বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে করোনা মহামারির কারনে সীমিত পরিসরে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে দলের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উপজেলা আওয়ামীলীগ।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন, দোয়া ও বিশেষ মোনাজাত।
উক্ত কর্মসূচিতে উপস্হিত ছিলেন নওগাঁ জেলা আ`লীগের সদস্য আমিন, সাপাহার উপজেলা আ`লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারওয়ার উপজেলা আ`লীগের নের্তৃবৃন্দ সাজেদুল ইসলাম, আকবর আলী,ফজলে রাব্বী,জিয়া, ইউনিয়ন আ`লীগের সভাপতি সাদেকুল ইসলাম,সাধারন সম্পাদক ভূট্টু পাহান, তিলনা ইউনিয়ন আ`মীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু তালেব সরকার বাবু,
সাপাহার উপজেলা মহিলা আ`মীলীগের সভাপতি ফাহিমা পারভিন সাধারন সম্পাদক ইসরাত জেরিন মিনা সদর ছাত্রলীগের উপজেলা ও সরকারী কলেজ শাখার আহবায়ক রাসেল ও বিল্পব সহ উপজেলা ও ইউনিয়ন আ`লীগ এবং অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ্ব। ###