সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

৯ কোটি টাকাসহ নওফেল পরিবারের ২৫ ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিউবুল হাসান চৌধুরী নওফেল, তার স্ত্রী, দুই মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানের ২৫ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

এসব ব্যাংক হিসাবে ৯ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৯০৩ টাকা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেছে দুদক। ।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব আজ এ আদেশ দেন।

ব্যাংক হিসাবগুলোর মধ্যে মহিবুল হাসান চৌধুরী নওফেলের ১৩ টি, তার স্ত্রী এমা ক্লেয়ার বাটর্নের ৫ টি, নওফেল ও তার স্ত্রী এমা ক্লেয়ার বাটর্নের যৌথ অ্যাকাউন্ট ২টি, তার মেয়ে নীনা ইমেলী ফৌজিয়া চৌধুরী মিনরের ১ টি , হান্না শাহরিয়া এনি চৌধুরী মিনরের ২ টি একাউন্ট রয়েছে। এছাড়া তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিহান ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি লিমিটেডের ১টি, সিল অরুনিমা ফ্ল্যাট ওনার্সের ১ টি।

অবরুদ্ধ করার আবেদনে বলা হয়, মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ওরফে নওফেল অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রেখে অপরাধমূলক অসদাচরণ করেছেন।এছাড়া ৪১ টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১১৩ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৬২৮ টাকা লেনদেন করে মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ” সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীত প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর