বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬৬ সময় দেখুন


ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারী শিক্ষার্থীদের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধস্তের ঘটনায় ৬টি অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শাহাদাত হোসেন বিষয়টি জানিয়েছে।

এখনও পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা-মাসহ দুজনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। নমুনা সংগ্রহ ছাড়াও ছয়টি মরদেহ এবং ৫টি দেহাবশেষের ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুব্রত হাওলাদার এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি জামশেদ আলী।

শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে বলেন, এখন পর্যন্ত সিএমএইচ এর মর্গে রাখা ৬টি মরদেহ সনাক্ত করা সম্ভব হয় নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এরইমধ্যে মৃতদেহগুলো থেকে ডিএনএ এনালাইসিস (প্রোফাইলিং) এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে।

তিনি বলেন, প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় যাদের সন্তান বা স্বজনের নাম নেই, সেসকল নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ মাত্র একটি পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে নমুনা প্রদান করা হয়েছে। নিখোঁজ পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর