বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন
আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে


ম্যালওয়্যার ও সাইবার আক্রমণের কারণে স্মার্টফোন থেকে সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। ফিশিং লিংক কিংবা ক্ষতিকর অ্যাপের মাধ্যমে সাইবার অপরাধীরা ডিভাইসে ঢুকে পড়ে এবং অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। তাই ফোনের স্বাভাবিক কাজের বাইরে কোনো পরিবর্তন চোখে পড়লে তা এড়িয়ে যাওয়া ঠিক নয়।

চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া বা ফোন ধীরগতির হয়ে পড়া পুরোনো ডিভাইসে খুবই সাধারণ। তবে কল চলাকালে অস্বাভাবিক শব্দ শোনা, অচেনা অ্যাপ দেখা কিংবা হঠাৎ লগইন নোটিফিকেশন আসার মতো বিষয়গুলো হ্যাকিংয়ের সংকেত হতে পারে। এমন একাধিক লক্ষণ একসাথে নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

১. ফোনে অচেনা অ্যাপ নজরে আসা

অনেক ক্ষতিকর প্রোগ্রাম পরিচিত ও জনপ্রিয় অ্যাপের রূপ ধরে ফোনে ঢুকে পড়ে। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ‘র‍্যাটহ্যাট’ তেমনই একটি ঝুঁকিপূর্ণ ম্যালওয়্যার, যা গুগল ক্রোমের মতো চেনা অ্যাপের নকল হিসেবে ছড়ায়। ভুয়া সাইট থেকে নামানো এসব অ্যাপকে অ্যাডমিন বা সিস্টেম পারমিশন দিলে তা ডিভাইসে স্থায়ীভাবে বসে যায় এবং আড়ালে থেকে পাসওয়ার্ড, নিরাপত্তা কোড ও বার্তা সংগ্রহ করতে পারে।

আগে থেকেই ফোনে থাকা কোনো অ্যাপ হঠাৎ নতুন করে ইনস্টল করতে বললে সতর্ক হোন। গুগল প্লে প্রোটেক্ট অনেক ক্ষতিকর অ্যাপ শনাক্ত করতে পারলেও ‘র‍্যাটহ্যাট’-এর মতো ম্যালওয়্যার সরাতে ফোন ফ্যাক্টরি রিসেট করতে হতে পারে।

অন্যদিকে আইফোন ব্যবহারকারীরা সেটিংসের ‘জেনারেল’ মেন্যুতে গিয়ে ‘ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট’ অংশে কোনো অজানা কনফিগারেশন প্রোফাইল আছে কি না, তা যাচাই করতে পারেন। সন্দেহজনক প্রোফাইল মুছে ফেলা যায়; তবে এতে ওই প্রোফাইলের সঙ্গে যুক্ত সেটিংস ও অ্যাপও বাদ পড়তে পারে।

২. অপ্রত্যাশিত লগইন সতর্কবার্তা পাওয়া

আপনি নিজে লগইনের চেষ্টা না করলেও দ্বিস্তরীয় নিরাপত্তার (টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা ২এফএ) কোড এলে তা গুরুতর সতর্ক সংকেত। আপনার অজান্তে মেসেজ পাঠানো বা অপরিচিত কেনাকাটার তথ্য এলেও অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের আভাস পাওয়া যায়। নতুন ডিভাইস থেকে লগইনের চেষ্টা বা অস্বাভাবিক তৎপরতা দেখলে গুগলসহ বিভিন্ন সেবা সতর্কবার্তা পাঠায়, এর মানে হতে পারে কেউ আপনার পাসওয়ার্ড জেনে অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে।

এ ছাড়া ‘পিক্সন্যাপিং’-এর মতো হামলায় ক্ষতিকর অ্যাপ ফোনের স্ক্রিন থেকে তথ্য নিয়ে মাত্র ১৪ সেকেন্ডেই নিরাপত্তা কোড চুরি করতে পারে। এমন সন্দেহ হলে অন্য কোনো নিরাপদ ফোন বা কম্পিউটার থেকে দ্রুত পাসওয়ার্ড বদলে নিন। পাশাপাশি মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে আপনার নম্বরে এসএমএস ফরোয়ার্ডিং চালু আছে কি না, তা নিশ্চিত করুন।

৩. ব্রাউজার না চালালেও পপ-আপ বিজ্ঞাপন আসা

ঘনঘন পপ-আপ বিজ্ঞাপন আসা ক্ষতিকর সফটওয়্যারের আরেকটি লক্ষণ, বিশেষ করে যখন ব্রাউজার বন্ধ থাকে বা ইন্টারনেট ব্রাউজ করা হয় না। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডারের গবেষকেরা কম দামের বহু অ্যান্ড্রয়েড ফোনে ‘মিডনাইট মিমোসা’ নামের ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করেছেন। এটি ফোনের সিস্টেমে লুকিয়ে থেকে অ্যাপ না খুললেও ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখায়।

মিডিয়াটেক চিপসেটযুক্ত ফোন এবং কিউবট, ডুগি কিংবা স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের নকল মডেলে এই ম্যালওয়্যার দেখা গেছে। ‘মিডনাইট মিমোসা’ দূর করতে সাধারণত ফ্যাক্টরি রিসেটও কাজ করে না; তাই এ ধরনের সমস্যায় আক্রান্ত ফোন পরিবর্তন করা বা বিক্রেতার কাছে টাকা ফেরত চাওয়া ভালো। সমস্যা সমাধানে অননুমোদিত ফার্মওয়্যার বা ইন্টারনেটের অজানা পদ্ধতি ব্যবহার করবেন না, এতে ডিভাইসের ক্ষতি আরও বাড়তে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর