বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

অটোরিক্সা চালককে জবাই করে হত্যা, ১২ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ জুন, ২০২২
  • ২০০ সময় দেখুন
অটোরিক্সা চালককে জবাই করে হত্যা, ১২ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে কিশোর অটোরিক্সা চালক হাবিবুর রহমান দুখুকে (১৪) জবাই করে হত্যার ১২ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রথমে ঘাতক মৃদুলকে (২১) গ্রেফতার করে পুলিশ। পরে মৃদুলের দেয়া তথ্যমতে পুলিশ মূল পরিকল্পনা কারী আমিরুলকে(২৫) গ্রেফতার করে।

গ্রেফতার কৃতরা হলো- উপজেলার নগরহাওলা গ্রামের আ.অহিদ মিয়ার ছেলে মৃদুল এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বোররচড় গ্রামের আ.খালেকের ছেলে আমীরুল।

নিহত হাবিবুর রহমান দুুখু মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার গাজগড়া গ্রামের মো. জাবেদ মিয়ার ছেলে। সে পরিবারের সাথে উপজেলার নগর হাওলা গ্রামের ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদের বাড়িতে ভাড়া থাকতো। এ ঘটনায় নিহতেরর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা কান্ডের কথা শিকার করেছে। গ্রেফতারকৃত মৃদুল পেশায় অটোচালক মাঝে মধ্যে রাজমিস্ত্রীর কাজ করতো। আমিরুল ভাঙ্গারী ব্যবসায়ী। তারা দু’জনে পূর্ব পরিচিত। আমীরুল মৃদুলকে প্রলুব্ধ করে অটোরিক্সা চুরি করে এনে দিতে পারলে প্রতি রিক্সার জন্য তাকে ৫০হাজার টাকা দিবে। টাকার লোভে মৃদুল রাজী হয়। আমীরুল মৃদুলকে চুরির কৌশল শিখিয়ে দেয়। তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিার সন্ধ্যায় আমীরুল মৃদুলকে একটি ছুড়ি দেয়। এবং বলে দেয় ভাড়া করে অটো নিয়ে নির্জন স্থানে গিয়ে কৌশলে অটোচালককে নামিয়ে হঠাৎ করেই গলায় ছুড়ি চালাতে হবে। পড়ে দ্রুত অটো নিয়ে পালিয়ে যেতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর