শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ


হিলি: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করা বিষ্ণু কুমার সরকার (৩২) নামে এক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবির মাধ্যমে তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে দিনাজপুর হাকিমপুর থানা পুলিশ।

শুক্রবার (২৯ মে) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

​পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ মে) সন্ধ্যার পর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বিষ্ণু কুমার সরকার। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাদহ গ্রামের মৃত বিশ্বনাথ সরকারের ছেলে।

ভারতে আটক হওয়ার পর,  বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৯ টার দিকে দিনাজপুরের হাকিমপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ এর মধ্যে এক জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিষ্ণু কুমারকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পতাকা বৈঠক শেষে আইনি প্রক্রিয়া মেনে গতকাল বৃহস্পতিবার রাত ১১:৩০ মিনিটে বিজিবি লিখিতভাবে ওই যুবককে হাকিমপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, বিজিবি কর্তৃক হস্তান্তরের পর উক্ত ব্যক্তিকে আমরা থানা হেফাজতে নিয়ে আসি। তাৎক্ষণিকভাবে তার পরিবারকে খবর দেওয়া হয়। আজ (শুক্রবার) সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে বিষ্ণু কুমারের পরিবার বিজিবি, পুলিশ ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom