বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: ইউজিসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪৩ সময় দেখুন
অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: ইউজিসি


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না ওঠে সে বিষয়ে সতর্ক থাকা এবং দায়িত্বশীল আচরণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইউজিসি আয়োজিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রফেসর আলমগীর বলেন, সুনির্দিষ্ট অভিযোগের যথাযথ প্রতিকারের মাধ্যমে দাফতরিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে ইউজিসি কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগ প্রতিকারের যথাযথ ব্যবস্থা না থাকলে প্রতিষ্ঠানে অনিয়ম এবং সুস্থ কর্মপরিবেশ বিঘ্নিত হয়।

কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর। ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর ও রবিউল ইসলাম।

কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। তিনি সকলকে একাগ্রতা ও নিয়মানুবর্তী হয়ে সেবা দেওয়ার আহ্বান জানান। তিনি সবাইকে সহনশীল হওয়ারও অনুরোধ করেন।

কর্মশালায় কমিশনের ২৬ জন প্রশাসনিক ও সমমানের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সারাবাংলা/টিএস/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর