বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

অর্জন ও বিজয়োল্লাস এর বিজয়ী ডিএসওদের সম্মাননা দিল নগদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২১৫ সময় দেখুন
অর্জন ও বিজয়োল্লাস এর বিজয়ী ডিএসওদের সম্মাননা দিল নগদ


উদ্যোক্তাদের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি বাড়াতে চালু হওয়া ‘অর্জন ও বিজয়োল্লাস’ ক্যাম্পেইনের সর্বোচ্চ লক্ষ্য অর্জনকারী সেরা ডিএসওদের (ডিসট্রিবিউটর সেলস অফিসার) সম্মাননা প্রদান করেছে নগদ। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

পুরো দেশে ছড়িয়ে থাকা ডিএসও এবং উদ্যোক্তাদের ‘নগদ’-এর সেবা বিস্তারের জন্য অনুপ্রাণিত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে নিয়ে আসা ছিল ক্যাম্পাইনটির মূল লক্ষ্য।
বিশেষ এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২৮ জন সেরা ডিএসও-কে পুরস্কৃত করে ‘নগদ’। এর মাধ্যমে দেশের এমএফএস ইন্ডাস্ট্রিতে ডিএসওদের জন্য সর্বপ্রথম ভিন্নধর্মী এমন আয়োজন করেছে ‘নগদ’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নগদ’ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ‘নগদ’-এর নির্বাহী পরিচালকদের মধ্যে নিয়াজ মোর্শেদ এলিট, মো. সাফায়েত আলম, মারুফুল ইসলাম ঝলক এবং মোহাম্মদ
আমিনুল হক। এ সময় ‘নগদ’-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসাধারণ কর্মনৈপূণ্যের জন্য ২৮ জন সেরা ডিএসওর হাতে সম্মাননা পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা
পরিচালক তানভীর এ মিশুক। দিনব্যাপী এই অনুষ্ঠানের অংশ হিসেবে মূল অনুষ্ঠানের আগে ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে ডিএসওদের জন্য
মধ্যাহ্নভোজ ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘

অনুষ্ঠানে ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘মাত্র ৩ বছরেই ‘নগদ’ সাড়ে ৬ কোটি গ্রাহক অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই সাফল্যের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন
আমাদের তৃণমূল পর্যায়ের কর্মীরা। তাদের নিরলস প্রচেষ্টার জন্যই নগদ আজকে দেশসেরা এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই অনুষ্ঠানে তাঁদের অবদানের স্বীকৃতি দিতে পেরে আমি গর্বিত।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর