মোঃসিরাজুল ইসলাম কর্ণফুলী সংবাদদাতা চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদের উদ্যোগে জুলাই-আগস্ট স্মৃতিচারণ এবং আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৮ টায় মইজ্জারটেক টোলপ্লাজা চত্বরে কর্ণফুলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ মোমবাতি প্রজ্বলিত করে জুলাই-আগস্টের স্মৃতিচারণ এবং আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, আওয়ামিলীগ সরকার জুলাই-আগস্টে যেভাবে এদেশের ছাত্র-জনতার বুকে গুলি চালিছে। দেশ থেকে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে তাদের কাছে দেশপ্রেম বলতে কিছুই নেই। এদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। তাই তাদেরকে এদেশের রাজনীতিতে নিষিদ্ধ করার জোর দাবি তুলেন। এছাড়াও তারা বলেন, অপরাধী ছাড়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কমিটিতে নাম ছিলো এমন কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা যাবেনা বলেও হুশিয়ারী দেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্ণফুলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ছাত্র সমাজ, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফসহ তার টিম ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা।