শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :

আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করলেন জুঁইদন্ডী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৯ সময় দেখুন
আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করলেন জুঁইদন্ডী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক এমপি মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জিয়ারত করলেন ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিছ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাইলধরে প্রয়াত জননেতা বাবুর কবর জিয়ারত করেন নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিছ ও ইউপি সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জুঁইদন্ডী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিছ, জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ হাসান, মোহাম্মদ হারুন, রুবেলআবছার হান্নান, জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও মহিলা মেম্বার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর