বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আগামীকাল থেকে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৭৫ সময় দেখুন
আগামীকাল থেকে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন


ডিএমপি নিউজ: আগামীকাল বুধবার (২৪ আগস্ট ২০২২) থেকে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। লেনদেন শেষে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর লেনদেনের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। এর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেনের সময়ের পরিবর্তন করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ মঙ্গলবার লেনদেনের নতুন এ সময় নির্ধারণ করেছে।

জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য পরিবর্তিত সময়েও ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হয়। পূর্বের নিয়মের সামঞ্জস্যতা রেখে এবারও ব্যাংকগুলোর লেনদেনের সময়ের সাথে নির্ধারণ করা হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের সময়সূচি।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুযায়ী দেশের সকল ব্যাংকের লেনদেনের সময় বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী বুধবার (২৪ আগস্ট) থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকগুলো লেনদেন কার্যক্রম পরিচালনা করা হবে।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর