বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

আগামীকাল ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫২তম জন্মবার্ষিকী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ সময় দেখুন
আগামীকাল ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫২তম জন্মবার্ষিকী

আগামীকাল ২৪ সেপ্টেম্বর ২০২৪ স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক উত্তরসূরী, এদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের মহানায়ক জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার নাতি, সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের জেষ্ঠ্যপুত্র ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি’র ৫২তম জন্মবার্ষিকী।

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তবে তিনি কখনো আনুষ্ঠানিকভাবে তাঁর জন্মদিন পালন করেন না।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরবর্তী ন্যাপ’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী মর্যাদায় সরকারের সিনিয়র মন্ত্রী জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার নাতি হলেন জেবেল রহমান গাণি। এছাড়া যাদু মিয়ার জ্যেষ্ঠপুত্র সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপন ও নাজহাত গাণি শাবনম দম্পতির জ্যেষ্ঠপুত্র তিনি।

২০০৯ সালের ২৩ আগস্ট পিতার মৃত্যুর পর বাংলাদেশ ন্যাপ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন জেবেল রহমান গাণি। একই বছরের ডিসেম্বরে জরুরি জাতীয় কাউন্সিলে দলের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

তবে জেবেল রহমান গাণি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হন। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বর্তমান সময়ের তরুণ, মেধাবী ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে পরিচিতি অর্জন করেন তিনি।

মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাপ (নির্বাচন কমিশনে নিবন্ধনের সময়) জেবেল রহমান গাণির নেতৃত্বে দেশের জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছে। তবে জানা যায়, দলটির মূল লক্ষ্য বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়া। আর সে লক্ষ্যে বাংলাদেশ ন্যাপ তার কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া দলের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক ও দেশবাসীর কাছে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি’র জন্মদিনে দোয়া কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর