বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আজও হলোনা সিরাজ সিকদার হত্যার বিচার : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ সময় দেখুন
আজও হলোনা সিরাজ সিকদার হত্যার বিচার : বাংলাদেশ ন্যাপ

‘মহান দেশপ্রেমিক কমরেড সিরাজ সিকদারের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা’ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘জাতি মহান দেশপ্রেমকি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড সিরাজ সিকদার হত্যার বিচার চায়। স্বাধীনতার পরবর্তী সরকার বিরোধী দলকে ধ্বংস করতে যে রক্ষিবাহিনী সৃষ্টি করেছিল তাদেরই প্রথম আলোচিত ক্রসফায়ার ছিল সিরাজ সিকদারকে হত্যা। রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার যে সংস্কৃতি সে সময় চালু হয়েছিল স্বাধীনতার ৫০বছরেও তা অব্যাহত রেখেছে। ইতিহাসকে কলংকমুক্ত করতে দেশপ্রেমিক সিরাজ সিকদার হত্যার বিচার করতে হবে।’

বুধবার (১ জানূযারি) শহীদ কমরেড সিরাজ সিকদারের ৫০তম হত্যাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন।

তারা বলেন, ‘কমরেড সিরাজ সিকদার এখন কোন ব্যক্তির নাম নয়। একটি সংকল্পর, একটি সংগ্রাম, একটি আদর্শ ও একটি ইতিহাসের নাম। মানবতাবাদী ও সাম্যবাদী এ নেতাকে হাতে পেয়ে যেদিন প্রচন্ড প্রতাপশালী শঙ্কিত সরকার বিনা বিচারে খুন করলো, সেদিন ভীতসন্ত্রস্ত জনতা প্রকাশ্যে আহা শব্দটি উচ্চারন করতেও সাহস পায়নি। সে গøানিবোধ নিশ্চয়ই জনতার বুকে এখনো কাটার মতো বিঁধে।’

নেতৃদ্বয় আরো বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সরকার নেভেল সিরাজ, কমরেড সিরাজ সিকদারসহ ৩৬হাজার দেশপ্রেমিক রাজনৈতিক কর্মীদের হত্যার মাধ্যমে ফ্যাসীবাদী শাসন প্রতিষ্ঠা করেছিল। বর্তমানেও তার ধারাবাহিকতায় বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা-গুম, গ্রেফতার নির্যাতনের মাধ্যমে ফ্যাসীবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ অবস্থা থেকে দেশ-জাতিকে মুক্তি দিতে দেশপ্রেমিক-সরকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে।’

তারা বলেন, ‘ইতিহাসকে কলংকমুক্ত করতে কমরেড সিরাজ সিকদারসহ স্বাধীনতা পরবর্তী হতে আজ পর্যন্ত সংগঠিত সকল রাজনৈতিক হত্যার বিচার করতে হবে। রাচনীতির প্রয়োজনে এসকল শহীদদের স্মরণ করা হলেও ক্ষমতায় গিয়ে বিচারের কথা য়ারা যারা ভুলে যায় ইতিহাস তাদেরও ক্ষমা করবে না।’

নেতৃদ্বয় বলেন, ‘জুলাই-আগষ্টের বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারের কাছে আজ দাবী হচ্ছে অবিলম্বে মহান দেশপ্রেমিক কমরেড সিরাজ শিকদারের হত্যা মামলা চালু করা এবং সমগ্র জাতিকে দায় মুক্ত করতে এই হত্যাকান্ডের বিচার সম্পন্ন করা।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর