বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আজ থেকে ২০ টাকা কেজিতে মিলবে পেঁয়াজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২১৭ সময় দেখুন
আজ থেকে ২০ টাকা কেজিতে মিলবে পেঁয়াজ


নিত্যপ্রয়োজনী পণ্য পেঁয়াজের দাম বাজারে খানিকটা কমে এসেছে। এর সঙ্গে সমন্বয় করে পণ্যটির দাম কমিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি)। এর ফলে আজ থেকে ২০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারবেন ভোক্তারা। এতদিন টিসিবির প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমিয়ে বাজারের বর্তমান দরের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ফলে এখন থেকে প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।

তবে অন্যান্য পণ্য আগের দামেই বিক্রি হবে। বর্তমানে ঢাকায় টিসিবির ট্রাক থেকে ক্রেতারা দুই কেজি করে তেল, চিনি, মশুর ডাল, পেঁয়াজ, ছোলা ও এক কেজি খেঁজুর কিনতে পারছেন। আর ঢাকার বাইরের ক্রেতারা খেজুর ছাড়া অন্য পণ্যগুলো কিনতে পারছেন। টিসিবির প্রতি লিটার তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তথ্য সূত্র: অর্থসূচক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর