নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের যেসব কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ মঙ্গলবার (৯ মে ) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো বোর্ড সভা শেষে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিবেন এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যমুনা ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইনভয় টেক্সটাইল, দি সিটি ব্যাংক, এক্সপোর্ট এমপোর্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক।






