বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বাণিজ্য মেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৮০ সময় দেখুন
আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বাণিজ্য মেলা


আজ শুরু হচ্ছে ২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। করোনা মহামারির কারণে দুই বছর পর দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য মেলা এবার অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চট্টগ্রাম রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী মেলার উদ্বোধন করবেন।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সঙ্গে দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠান তাদের পণ্যের সম্প্রসারণে বিভিন্ন প্যাভিলিয়নে নিজেদের পণ্যের সমাহার দর্শকদের জন্য উন্মুক্ত রাখবে।

সিসিসিআই সূত্র জানায়, এবারের মেলায় একটি আধুনিক বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। এতে বাতিঘরের সহায়তায় বঙ্গবন্ধুর আত্মজীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এবারের মেলার ব্যাপ্তি হবে প্রায় চার লাখ বর্গফুট। এতে ১৭টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ৯৯টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১৪টি ফুড স্টল, দুটি আলাদা জোন নিয়ে ৩৭০টি স্টলে ৩১০-এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। দর্শনার্থীদের জন্য গতবারের মতো এবারও টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। তথ্য  সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর