বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আট বছরেও উৎপাদনে নেই রহিমা ফুড তবুও দাম বাড়ছে শেয়ারের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৮ সময় দেখুন
আট বছরেও উৎপাদনে নেই রহিমা ফুড তবুও দাম বাড়ছে শেয়ারের – Corporate Sangbad


আরিফ হাসান: পুঁজিবাজরে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের অন্তর্ভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। বছরের পর বছর বিনিয়োগকারিদের হতাশ সাথে আট বছরের বেশি সময় উৎপাদনে না থেকেও চড়া দামে ট্রেড হচ্ছে কোম্পানিটির শেয়ার। উৎপাদনে নেই তবুও কেন এতো বেশি শেয়ারের দাম? সেই হিসাব মেলাতে না পেরে বড় কোন কারসাজি হচ্ছে বলে মনে করছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

অনুসন্ধানে দেখা যায়, ৫০ কেটি টাকা অনুমোদিত মূলধন সাপেক্ষে ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ২০ কোটি টাকা।

অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দেশের দুই পুঁজিবাজার (ডিএসই এবং সিএসই) থেকে তালিকাচ্যুত হয়েছিল রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। দেড় বছর পুঁজিবাজারের বাইরে থাকার পর ২০২০ সালের ডিসেম্বরের শেষ দিকে আবার লেনদেনে আসে এই কোম্পানি।

পর্যবেক্ষনে দেখা যায়, ০৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে আজকে ১৫ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০.২ টাকা। গত কালের ক্লোজিং প্রাইস ছিলো ৩৫৭.৫০ টাকা। কোম্পানিটি আজকে ৩৬০ টাকা থেকে ৩৮৭ টাকায় লেনদেন করে। যা গত এক বছরে সর্বোচ্চ শেয়ার দর। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ১৭৫.৪০ টাকা থেকে সর্বোচ্চ ৩৮২ টাকায়।

আট বছরের বেশি সময় উৎপাদন নেই, লভ্যাংশ প্রদানেও ব্যর্থ রহিমা ফুডের কেন বাড়ছে শেয়ারের দাম? এই প্রশ্নের কোন উত্তর জানা নেই বলে কর্পোরেট সংবাদকে জানান প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি মোঃ জাকির হোসেইন।

এদিকে কোম্পানিটি ট্রায়াল উৎপাদন শেষ করার পরে, আগামি ১৭ ফেব্রুয়ারি, ২০২২ থেকে নারকেল তেলের উৎপাদন এবং বিপণনের জন্য বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চলেছে এবং নারিকেল তেল উৎপাদনের পাশাপাশি কোম্পানি সয়াবিন ও মাস্টার্ড তেলের বোতলজাত ও বিপণনও শুরু করবে বলে জানায় স্টক এক্সচেঞ্জকে।

ডিএসই তথ্য মতে, ২০১৩ সালের জুন পর্যন্ত কোম্পানিটির উৎপাদন চালু ছিলো। গত বছরের জুনেও প্রাতিষ্ঠানিকভাবে কোম্পানিটির উৎপাদন শুরুর কথা ডিএসইকে জানালেও উৎপাদনে ফেরেনি রহিমা ফুডস।

এদিকে বিনিয়োগে ঝুঁকি রয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের। সাধারনত তালিকাভুক্ত কোম্পানির পিই রেশিও ৪০ টাকার ওপরে অবস্থান করলে উক্ত কোম্পানির বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। সেদিকে রহিমা কর্পোরেশন ফুড লিমিটেডের বর্তমান পিই রেশিও ৫২২২.৮৬ টাকায় অবস্থান করছে।

কোম্পানিটি সর্বশেষ এজিএম করে ২০২১ সালের ২৭ ডিসেম্বর। ২০২১ সালে নামমাত্র ১ শতাংশ ডিভিডেন্ড দিলেও বিগত কোন বছরের ডিভিডেন্ড প্রদানের তথ্য মেলেনি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের।

২০২১ সালে কোম্পানিটি এজিএম করলেও ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন অপ্রকাশিতই রয়ে গেছে কোম্পানিটির ওয়েবসাইটে।

এসব কোম্পানির কারনেই বিনিয়োগকারিরা প্রতারনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত, এমনকি নতুন করে বিনিয়োগ করার সাহসও হারাচ্ছেন। যার কারনে ভাবমূর্তি নষ্ট হচ্ছে পুঁজিবাজারের এমনটাই ধারনা করছেন বাজার বিশ্লেষকরা ।

পুঁজিবাজারের ভাবমূর্তি রক্ষার্থে এবং বিনিয়োগকারিদের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরো কঠোর ভাবে মনিটরিং করার পরামর্শ দিয়ছেন বিশেষজ্ঞরা।

৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ২১- ডিসেম্বর ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। প্রতিবেদনে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। গত বছর একই সময়ে ০.০৩ টাকা আয় হয়েছিল। ২য় প্রান্তিকে কোম্পানিটির নিট ওপারেরেটিং ক্যাশ ফ্লো কমেছিলো ০.২৫ টাকা যা একই সময় আগের বছর ছিলো ০.০৮ টাকায়। ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়ায় ৯.২১ টাকায় যা ৩০ জুন শেষে ছিলো ৯.২৯ টাকায়।

এদিকে আজকেও (১৫ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ২.২৭ শতাংশ বেড়ে শেয়ারদর দাঁড়িয়েছে ৩৬৫.১০ টাকায়। কোম্পানিটি আজকে ৪ হাজার ৭৪২ বারে ৯ লাখ ৪০ হাজার ৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ২০০ টি। তারমধ্যে উদ্যোক্তা পরিচালকের ৩৭.৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারি ১৯.১০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারি ৪.৯৯ শতাংশ এবং বাকি ৩৮.৫৩ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারির হাতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর