বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আদর্শ ইউনিয়ন গড়তে নৌকা প্রতীক চান প্রভাষক বোরহান! ক্ষমতায় নয় জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩১২ সময় দেখুন
আদর্শ ইউনিয়ন গড়তে নৌকা প্রতীক চান প্রভাষক বোরহান! ক্ষমতায় নয় জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি

নয়ন বাবু, নওগাঁ : গণপ্রজান্ত্রী বাংলকদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত (ভিশন-২০৪১) অর্জন নিয়ে আদর্শ ইউনিয়ন গড়ার লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়ে বিপুল ভোটেরজয়ী হয়ে আওয়ামী লীগ কে উপহার দিতে চান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বোরহান উদ্দীন।

তিনি রাজশাহী বিশ্ব বিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষে করে ২০০২ সাল থেকে পলাশবাড়ী ফাজিল মাদরাসায় প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) হিসাবে কর্মরত আছেন।

বোরহান উদ্দীন বলেন, আমার পরিবারের সবাই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। ১৯৮৭ সালে কির্ত্তীপুর উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পাশ করার পর ছাত্রলীগে যোগদানের মধ্যদিয়ে রাজনীতিতে প্রবেশ করি। ১৯৮৭ হতে ১৯৮৯ সালে রাজশাহী নিউ ডিগ্রী কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলাম। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি। ১৯৯০ থেকে ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী হিসাবে ছিলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০০২ সালে প্রভাষক হিসাবে পলাশবাড়ী ফাজিল মাদরাসায় যোগদান করে এখনো কর্মরত আছি। এরপর থেকে এলাকায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন দলীয় মিছিল মিটিং আলোচনা সভা সহ দলীয় সকল কর্মসূচিতে সরাসরি অংশ গ্রহন এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যহত রেখেছি।

বর্তমানে শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড- এর দায়িত্ব পালন করে আসছি। পাশাপাশি এ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হিসাবে সর্বস্তরের মানুষের সাথে সুখে-দুঃখে আপদে বিপদে মতবিনিময় সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক জন সম্পৃক্তা গড়ে তুলেছি।

একারনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূখী সকল কর্মকান্ডের সুফল জনসাধারণের মাঝে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত (ভিশন-২০৪১) অর্জনের লক্ষে গণপ্রজান্ত্রী বায়লাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার মহদোয়ের নিক নির্দেশনা মেনে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন বাসীর সহযাত্রী হিসাবে মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ ব্যবস্থা গঠন এবং দিন বদলের অভিযাত্রায় একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার লক্ষ নিয়ে আসন্ন শিরন্টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী বলে জানান প্রভাষক বোরহান উদ্দীন।

সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি প্রভাষক বোরহান উদ্দীন ক্ষমতায় নয় জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান।

প্রভাষক বোরহান উদ্দীন-এর রাজনীতিক ক্যারিয়ার, শিক্ষিত ও ব্যক্তিগত ক্যারিয়ার পজেটিভ দেখে এবারে ইউপি নির্বাচন করলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি বলে মনে করছেন এলাকার সূধীজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর