সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

আনোয়ারায় পুড়ানো হলো সাড়ে ১০ লাখ টাকার কারেন্ট জাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন
আনোয়ারায় পুড়ানো হলো সাড়ে ১০ লাখ টাকার কারেন্ট জাল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের আনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা। সোমবার (২৮ অক্টোবর) ১০ টার দিকে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জানা গেছে, মা ইলিশ রক্ষায় সারাদেশে ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সোমবার সকালে বঙ্গোপসাগরে অভিযান চালায় মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড। ওই সময় জেলেদের কাছ থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে প্রকাশ্যে আগুন লাগিয়ে ওই জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও অভিযানে ৫০ কেজি ইলিশ ও ১১ কেজি পোয়ামাছ জব্দ করা হয়। পরে মাছগুলো ৭টি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, বেচাকেনা ও বিনিময় মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। এই নিষিদ্ধ সময়ে সাগরে মাছ শিকার করায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, মেরিন ফিসারিজ অফিসার প্রীতম চৌধুরী, বাংলাদেশ কোস্টগার্ড সিজি সাংগু গহিরা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার অনিমেষ রায় উপস্থিত ছিলেন। সিজি সাংগু গহিরা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার অনিমেষ রায় উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর