আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, বারখাই জমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবদুল খালেক শওকী, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি ওসমান গণি, পশ্চিমচাল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবুল কাশেম, আনোয়ারা সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালে এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে উপজেলা পর্যায়ে ২৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।