শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

আনোয়ারা বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমে তিনদিন ব্যাপী মহানামযজ্ঞের আয়োজন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ সময় দেখুন
আনোয়ারা বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমে  তিনদিন ব্যাপী মহানামযজ্ঞের আয়োজন

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরো:

কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। ইহাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত। তাই সনাতনী নামমাহাত্মে স্পন্দিত অস্তিত্ব নিয়ে জীব জগতের সম্যক শান্তি কল্পে তিনদিন ব্যাপী শ্রীমদভাগবত পাঠ, ভক্তি সংগীতাঞ্জলি, সনাতন ধর্মালোচনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করেছেন আনোয়ারা বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রম।

‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ প্রতিপাদ্যে আগামি বৃহস্পতিবার থেকে শনিবার (৩০, ৩১ জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি) পর্যন্ত আনোয়ারা উপজেলার বোয়ালগাঁও ২নং ওয়ার্ডে রাধামাধব অনাথ আশ্রমে এ অনুষ্ঠান পালিত হবে।

উক্ত মহানামযজ্ঞে বৃহস্পতিবার সন্ধ্যেয় শ্রী শ্রী রাধামাধব অনাথ আশ্রম মহোৎসব উদযাপন পরিষদ কমিটির সভাপতি উত্তম দত্তের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করবেন ডা. উজ্জল মিত্র। এছাড়া প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ ও সভাপতি শ্রী শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। ধর্মীয় আলোচক হিসেবে অনান্যদের মধ্যে থাকবেন শ্রী শ্রী ব্রহ্ম মঠ মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, বোয়ালগাঁও আনন্দমার্গ প্রচারক সংঘের অধ্যক্ষ নবোউন্মেষানন্দ অবদূতসহ আগত ধর্মীয় বক্তারা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন শ্রী শ্রী বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের পরিচালনা পরিষদের সভাপতি ডা. সজল মিত্র, সাধারণ সম্পাদক গোপেশ সরকার, প্রকাশ দত্তসহ স্থানীয় গুণীজন, সমাজ সংস্কারক ও নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপন দত্ত ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন সুখেন চন্দ্র দেসহ প্রমুখ।

একইদিনে বিকালে অধিবাস কীর্তন পরিবেশন করবেন বিশিষ্ট কীর্তনীয়া শ্রী অংকুশ দে, পৌরহিত্য করবেন সচ্চিদানন্দ মঠের পুরোহিত শ্রীপাদ গৌতম গোস্বামী। ভক্তিমূলক একক সংগীতানুষ্ঠান পরিবেশন করবেন প্রখ্যাত টিভি ও বাউল শিল্পী সাগর দেওয়ান। পরদিন শুক্রবার সকাল ১১ টায় দীক্ষা দান করবেন চন্দনাইশ গাছবাড়িয়া সচ্চিদানন্দ ধামের শ্রী শ্রী রাধামাধব ভবনের প্রধান সেবক ও সভাপতি প্রভুপাদ শ্রীল মিলন গোস্বামী গুরু মহারাজ।

এছাড়া আয়োজিত এ সভায় শুক্রবার দিনব্যাপী নামামৃত পরিবেশনায় থাকবেন অচ্যুতানন্দ সম্প্রদায় (চকরিয়া), ব্রজের মাধুরী সম্প্রদায় (পিরোজপুর), জয় বিমল সম্প্রদায় (নেত্রকোনা) ও গীতাঞ্জলী সম্প্রদায় (গোপালগঞ্জ)। শনিবার ঊষালগ্নে নগর কীর্তন, শ্রী শ্রী নামযজ্ঞের বিশ্রাম ও মোহন্ত বিদায়ের মধ্যে দিয়ে তিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান সমাপ্তি হবে বলে জানান আয়োজকরা।

আয়োজকরা আরও জানান, অশান্ত পৃথিবীর অশনি সংকেত শংকিত করে তুলেছে সবাইকে, হিংসা-বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি সর্বত্রই। অধর্ম আর কুসংস্কারের অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত আমাদের বর্তমান ও ভবিষ্যৎ। তাই যন্ত্রণাক্লিষ্ট ও ত্রিতাপদগ্ধ এই অসহায় মানুষের উদ্ধারকল্পে মুক্তিতে একমাত্র হরিণাম ছাড়া উপায় নেই। কলির অবতারের এই মহাপথকে পাথেয় করে মহামানবের শাশ্বত শান্তির প্রদীপটি ঘরে ঘরে জ্বেলে দেয়ার অভিপ্রায়ে এ আয়োজন।

এবার অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করছেন বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রম পরিষদ, শ্রীশ্রী দূর্গাবাড়ি পরিচালনা পরিষদ, শ্রী শ্রী জগদিশ^রী কালীবাড়ী পরিচালনা পরিষদ, শ্রী শ্রী মগদেশ^রী বাড়ী পরিচালনা পরিষদ, অনুক’লচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিচালনা পরিষদ, বোয়ালগাঁও লোকনাথ ধাম পরিষদ, শ্রী শ্রী আনন্দমার্গ প্রচারক সংঘ, ব্রহ্ম মঠ ও মিশন পরিচালনা পরিষদ, শীতলা মন্দির পরিচালনা পরিষদ, একতা সংঘ, রকার জেন্টস ক্লাব, একাগ্রতা সংঘসহ স্থানীয় একাধিক সংগঠন, নেতৃবৃন্দ ও সুধীমহল।

মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি উত্তম দত্ত বলেন, ‘সনাতন ধর্মের অস্থিত্ব রক্ষায় ও মানব জগতের শান্তি কামনায় প্রতিবছরের মতো এবারও বোয়ালগাঁও রাধামাধব আশ্রমে সনাতন ধর্মালোচনা ও অষ্টপ্রহরব্যাপী মনামযজ্ঞের আয়োজন করা হয়েছে। আগামি বৃহস্পতিবার ধর্মসভার মধ্যে দিয়ে শুরু হবে। শুক্রবার সকাল ৯টায় থেকে মহানামযজ্ঞের শুভারম্ভ, ঠাকুর পূজা, গীতাপাঠ ও দীক্ষাদান পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর ও রাতে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরের দিন শনিবার ঊষালগ্নে মহানাম সহকারে নগর পরিক্রমা ও মহোৎসবের পূর্ণাহুতি দিয়ে এ ধর্মসভার সমাপ্তি হবে।’

আশ্রমের ভ’মিদাতা সুরেন্দ্র লাল দের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রী শ্রী রাধামাধব অনাথ আশ্রম পরিচালনা ও মহোৎসব আয়োজক কমিটিসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর