মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি:
আসন্ন ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হবে আনোয়ারা উপজেলার ১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আব্দুল গফুর।
রবিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সাথে ৭নং ওয়ার্ডের জনগণ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে মেম্বারপ্রার্থী আব্দুল গফুর বলেন, আমি দীর্ঘদিন থেকে সুখে-দুঃখে আমার ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। আমি শতভাগ আশাবাদী ৭নং ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।