বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

আনোয়ারায় কওমি মাদ্রাসার ৮ হাজার শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৭ সময় দেখুন
আনোয়ারায় কওমি মাদ্রাসার ৮ হাজার শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

(১২) ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে উপজেলার মাদ্রাসা আরবিয়া খাইরিয়া প্রাঙ্গণে টিকা কার্যক্রম শুরু হয়।এতে প্রথম ধাপে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ প্রকাশ কান্তি দত্ত,ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ মিজান উদ্দীন প্রমুখ।

উপজেলার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ বলেন,করোনা ভাইরাস থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষার পরিবেশ বজায় রাখতে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে এই টিকা প্রদান সুন্দরভাবে সম্পন্ন করার উদ্যেগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। আরও কয়েক ধাপে উপজেলার বাকী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। কওমী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় ভূমিমন্ত্রীকে ফাউন্ডেশনের পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর