শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

আনোয়ারায় ভাষা দিবসে মাদরাসা আরবিয়া খাইরিয়ার র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৫ সময় দেখুন
আনোয়ারায় ভাষা দিবসে মাদরাসা আরবিয়া খাইরিয়ার র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া মাদরাসা আরবিয়া খাইরিয়া এতিমখানার উদ্যোগে ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মহান ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা,র‍্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১) ফেব্রুয়ারি সকালে মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু করে জৈদ্দারহাট হয়ে মাদ্রাসা প্রাঙ্গণে এসে র‍্যালী সমাপ্ত হয়।

র‍্যালী শেষে মাদরাসার হলরুমে মাওলানা নাসির উদ্দীনের সঞ্চালনায় মাস্টার নাছিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক আবরার সালেহ।

এতে বক্তারা বলেন,মাতৃভাষা রক্ষার দাবিতে ১৯৫২ সালের এই দিনে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক,সালাম,বরকত, সফিউর,জব্বারসহ অনেক বাংলা মায়ের দামাল ছেলেরা।তাদের রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি।আর তারই সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।

আরও উপস্থিত ছিলেন,মাওলানা সুলাইমান,মাওলানা শফিউল্লাহসহ মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে র‍্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাদরাসা আরাবীয়া খাইরিয়ার শিক্ষক মাওলানা আরাফাত হুসাইনের বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর