শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে ৩ দিনে আটক ৫৪৯ মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার দাবি সৌদি জোটের Drishyam 3 LIVE: Early Reviews Call Film ‘Gripping’, Check Box Office Prediction Here Gold medal secured! India’s women recurve archers defeat South Korea in final | Asian Games 2026 News

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল: বুশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল: বুশ


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সেনা প্রত্যাহার করে আফগানদের উগ্রবাদী গোষ্ঠী তালেবানের হাতে কচুকাটা হওয়ার জন্য ফেলে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচেভেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ ডব্লিউ বুশ বলেন, আফগান নারী ও মেয়েরা অবর্ণনীয় ক্ষতির শিকার হচ্ছেন। এটি (সেনা প্রত্যাহার) একটি ভুল সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশই ২০০১ সালে আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই বছরের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় জড়িত আল কায়দাকে দমন করতে এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বুশ বলেন, তার বিশ্বাস—আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে তার মতোই ভাবছেন ন্যাটোর অন্য সদস্য জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

উল্লেখ্য, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন ন্যাটো জোট। গত বছর সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠী তালেবানের সহিংসতা বেড়ে গেছে। প্রতিদিনই আফগানিস্তানের কোনো না কোনো অঞ্চল দখল করে নিতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে সংগঠনটি। তালেবান জানিয়েছে, ইতিমধ্যে দেশটির ৮৫ শতাংশ দখলে নিয়েছে তারা। তবে সরকারি বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে, তালেবানের হাতে দখলকৃত এলাকা পুনরুদ্ধারে লড়াই করছে তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর