বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আমরা শোকাহতঃ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৮২ সময় দেখুন
আমরা শোকাহতঃ

পাহাড়তলী থানাধীন সাগরিকায় কেমিক্যাল ফ্যাক্টরির অগ্নিনির্বাপণের পর সেখানে দায়িত্ব পালনকারী ফায়ার ফাইটার মোঃ মিলন অদ্য ২৬ নভেম্বর, ২০২১ খ্রী হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফায়ার ফাইটার মোঃ মিলন অদ্য ২৬/১১/২০২১ ইং তারিখ সাগরিকা বিসিক শিল্প এলাকায় হোমল্যাণ্ড কেমিক্যাল ইন্ডাজট্রিজে সকাল ১০. ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত ছিলেন। কাজ শেষে ফেরার পথে ১২.২০ ঘটিকার দিকে বুকে ব্যথা অনুভব করেন। তৎক্ষনাৎ তাঁকে ফায়ার সার্ভিসের নিজস্ব এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর হৃদরোগ বিভাগ ( সিসিইউ) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩.৫৫ ঘটিকার সময়ে তিনি মৃত্যুবরণ করেন।

মোঃ মিলন ২০০৫ সালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। তাঁর নিজ বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর