শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সেবা করতে পারি’-ডা. মুরাদ হাসান এমপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৪৯ সময় দেখুন
আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সেবা করতে পারি’-ডা. মুরাদ হাসান এমপি

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

ডা. মুরাদ হাসান এমপি বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমি আপনাদের মাঝে কম্বল বিতরণ করতে আসছি। এই কার্যক্রম আজকেই শেষ না, এটা চলতে থাকবে।

তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে ভোট দিয়ে বারবার এই আসনের সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন,আমি যেন আপনাদের সেবা করতে পারি।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের পোগলদীঘা কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে ৭ শতাধিক অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন ডা. মুরাদ হাসান এমপি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পোগলদীঘা কলেজের সভাপতি আবুল হোসেন, পোগলদীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লুৎফর রহমান লুলু, সহকারী কমিশনার (ভূমি) নাহার প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর