বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

আরও বাড়লো স্বর্ণের দাম | ডিএমপি নিউজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১২২ সময় দেখুন
আরও বাড়লো স্বর্ণের দাম | ডিএমপি নিউজ


দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম । এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়ে গেছে। নতুন এ দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে ৮ হাজার ১০ টাকা। এ ছাড়া, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম পড়বে ১৪৭ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৯৩ হাজার ৪২৯ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ১৭১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৭৬ হাজার ৪৫৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার ৩৮৫ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৪ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকায় অপরিবর্তিত আছে।

এর আগে গত ৭ জানুয়ারি দেশের বাজারে ভালো মানের সোনা ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাজুস। ৮ জানুয়ারি থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগছে ৯০ হাজার ৭৪৬ টাকা। তথ্য সূত্র: অর্থসূচক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর