বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২২ সালে সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার অনুমোদিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট, ২০২৩) অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পর্ষদীয় অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব নাসির উদ্দিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। কোম্পানি সচিব মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা সভায় এজেন্ডা উপস্থাপন করেন।

ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় ২০২২ সালে আমানতে ১৬.৪০% এবং বিনিয়োগে ২০.৫১% প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ২০২২ সালে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৯০ টাকায় দাঁড়িয়েছে। বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষকদের প্রতিবেদন, ২০২২ সালের ব্যালেন্স শীট এবং ব্যাংকের পরবর্তী বার্ষিক সাধারন সভার সমাপ্তিকাল পর্যন্ত সময়ের জন্য ব্যাংকের বহিঃ নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।

সভায় শেয়ারহোল্ডারগণ উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ সেলিম রহমান ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর