সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার করলে আমি থানা ঘেরাও করব: হারুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ সময় দেখুন
আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার করলে আমি থানা ঘেরাও করব: হারুন


চাঁপাইনবাবগঞ্জ: আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করলে থানা ঘেরাও-এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ।

শনিবার (১০ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

এই সময় হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ এখন ভোট করছে না, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নাই। এখন তারা কাকে ভোট দিবে এটা তাদের পছন্দের ব্যাপার। তারা জামায়াতে ইসলামকে দিবে নাকি বিএনপিকে দিবে। কিন্তু আমাকে ভোট দিবে এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করলে আমি জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব।

তাই আমি আবারও বলছি, যার (আওয়ামী লীগের নেতাকর্মী) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নাই, মামলা নাই এর বাইরে কোন লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় তাহলে আমি জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব। এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি।

তিনি আরও বলেন, এই শহরে বা দেশে আওয়ামী লীগের লোকজন বাস করছে। সবাই কি অপরাধ করেছে? আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসে ছিলাম, আমাদের নামে মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোন অপরাধের সঙ্গে জড়িত না, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে পার্থক্য হলো কী?

বিএনপির এই নেতা বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে সকল প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। মানুষকে নিরাপত্তা দিতে হবে। থানায়, ভূমি অফিসে ঘুষ দিতে হবে এইগুলো আর দেখতে চাই না।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতি দলের আহবায়ক আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী ও সাবেক কাউন্সিল ইফতেখার আহমেদ রঞ্জুসহ প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর