বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিকে মুনাফা বেড়েছে ২২ শতাংশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিকে মুনাফা বেড়েছে ২২ শতাংশ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব সম্পন্ন করা কোম্পানি ই্‌উনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩২ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৭ টাকা বা ২২ শতাংশ বেড়েছে। আইপিও’র পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস ২৩ পয়সা।

ইতিমধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। লেনদেনের দুই দিন আগেই কোম্পানিটি তাদের ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। হিসাব বছরের প্রথম ৩ প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৯৩ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৫৫ টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস ৮৯ পয়সা।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৮৭ টাকায়। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৫ টাকা ৩২ পয়সা।

আগামী ১৬ জানুয়ারি (রবিবার) কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। ‘এন’ ক্যাটাগরিভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “UNIONINS” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫৩।

কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের বিও হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার সোমবার (১০ জানুয়ারি) প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসিম্বর কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটি ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলনেরে জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪ টি শেয়ার ইস্যু করে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরনী ছাড়া শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬.০২ টাকা (সম্পদ পনঃমূল্যায়ন সহ) এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ০. ৯৩ টাকা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যপিটাল ম্যানেজমেন্ট।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর