বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ইতিহাস গড়ল স্বর্ণের দাম | ডিএমপি নিউজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
ইতিহাস গড়ল স্বর্ণের দাম | ডিএমপি নিউজ


দেশের বাজারে স্বর্ণের দামে ইতিহাস গড়ল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশেও বাড়ানো হয়েছে। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়িয়েছে।

গতকাল শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। আজ রোববার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯০ হাজার ৭৪৬ টাকা, যা আগে ৮৮ হাজার ৪১৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৪ হাজার ৩৮৯ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৪ হাজার ২৪১ টাকায় বিক্রি হবে, যা আছে ছিল ৭২ হাজার ৩১৭ টাকা। এ মানের স্বর্ণের ভরিতে বেড়েছে এক হাজার ৯২৪ টাকা।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬০ হাজার ৩০৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১৯৯ বাড়িয়ে এক হাজার ১ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রূপার দাম ১৯৮ টাকা বাড়িয়ে এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ভরি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর এক দফা বাড়ে স্বর্ণের দাম। এ সময় ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা। এতদিন দেশের বাজারে এটাই ছিল সর্বোচ্চ দাম। এই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। তথ্য সূত্র: অর্থসূচক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর