বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৬ সময় দেখুন
ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪


ইথিওপিয়ার পূর্বাঞ্চলের এলাকায় পণ্যবোঝাই একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে অন্য এক ট্রেনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন। সংবাদসংস্থা এপির বরাতে এ তথ্য জানা গেছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে ডিরে দাওয়া শহরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই ব্যবসায়ী ছিলেন, যারা জিবুতির সীমান্তবর্তী দিওয়ালে শহর থেকে পণ্য নিয়ে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে বিলম্ব হয় কারণ যথেষ্ট সংখ্যক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

স্থানীয় টেলিভিশন ডিরে টিভি জানায়, ট্রেনটি প্রথমে শিনিলে শহরে লাইনচ্যুত হয় এবং পরে আরেকটি স্থির ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কয়েকটি বগি উল্টে পড়ে আছে এবং কিছু বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

জেলার কমিশনার জিব্রিল ওমর বিবিসি সোমালি সার্ভিসকে জানান, ‘ট্রেনটি অত্যন্ত পুরনো এবং ভারী বোঝা বহন করতে অক্ষম ছিল। আমরা মনে করছি, অতিরিক্ত ওজনই দুর্ঘটনার প্রধান কারণ।’

দুর্ঘটনাটি দিওয়ালে শহর ও ডিরে দাওয়া নগরীর মধ্যবর্তী পথে ঘটেছে। ইথিওপিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রেলপথ এটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর