বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ইনসাফ ও সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে -বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যাংকার মোখলেসুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৭৮ সময় দেখুন
ইনসাফ ও সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে -বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যাংকার মোখলেসুর রহমান

বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় ধনী গরীবের ব্যবধান আরো বেড়ে চলেছে। কেউ কেউ কোটি টাকার মালিক হচ্ছে, পক্ষান্তরে কারো আবার গাছ তলায় মাথা গোঁজার ঠাই হচ্ছে না। পুঁজিবাদী অর্থনীতির এই দুষ্ট চক্র থেকে বের হতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ইনসাফ ও সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের শহীদরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তেই অকাতরে জীবন দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকেই বৈষম্যহীন নতুন সমাজ গড়ে তেলার আহবান বিশিষ্ট ব্যাংকার, অর্থনীতিবিদ মোখলেছুর রহমান।
আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ১৫ তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণইফতারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।

গণইফতারে আরো বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন এর শুরা সদস্য মামুনুর রশীদ খান, এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন ও সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল।

প্রধান অতিথির বক্তব্যে মোখলেছুর রহমান আরও বলেন, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য এই গণইফতার আয়োজনের জন্য আমি এবি পার্টিকে ধন্যবাদ জানাই। অধিকার ভিত্তিক রাজনীতি করে যাচ্ছে এবি পার্টি। প্রতিষ্ঠার পর থেকে নতুন এ দলটি রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিবাদের হুমকি-ধুমকি উপেক্ষা করে এবি পার্টির নেতাকর্মীরা রাজপথে সরব ছিলেন, দেশের যে কোন অনিয়মের বিরুদ্ধে এবি পার্টি সবসময় জনসাধারণের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে এযাবৎ পর্যন্ত যারাই ক্ষমতা এসেছেন শুধু তারাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে, জনগণের কিন্তু ভাগ্যের কোন পরিবর্তন করেনি। আমদের জনগণ শুধু চোর বাটপারদের দ্বারা শোষিতই হচ্ছে। আমি আপনাদের মতো মেহনতী ও গরবী মানুষের সাথে ইফতার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং রাষ্ট্রকে ধনী গরীব বৈষম্য দূরীকরণের আহবান জানাই। যাকাত হচ্ছে মেহনতী মানুষের অধিকার, হসপিটালগুলোকে গরীব রোগীদের প্রতি সদয় হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বৈষম্য থেকেই বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়, তৎকালীন পূর্ব পাকিস্তানে শিক্ষা দীক্ষা চাকুরী সবক্ষেত্রেই আমাদেরকে বঞ্চিত করা হয়েছিলো। যার ফলশ্রুতিতে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পাই। কিন্তু সেই ৭১ থেকে বর্তমান পর্যন্ত ঠিক একই কায়দায় বৈষম্য চলছেই । এরই ধারাবাহিকতায় ২৪ এ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আবার নতুন করে স্বাধীনতা লাভ করি।

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে বাংলাদেশ নামক রাষ্ট্রকে ঢেলে সাজাতে হবে, যাতে নতুন করে আর কোন ফ্যাসিবাদ তৈরি না হয় বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে আলতাফ হোসেন রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করার তাগিদ দিয়ে বলেন, এবি পার্টি সৃষ্টির লগ্ন থেকেই জণগণের অধিকার নিয়ে কাজ করছে। সংস্কার না করে কোন নির্বাচন হতে পারে না, সংস্কার বিহীন নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সাথে প্রতারণার শামিল। শুধু নামমাত্র একটা নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি।

গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ,কেফায়েত হোসাইন তানভীর, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা,সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল,নপল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর